1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বাংলাদেশে আসছেন নেইমার!

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

খুব বেশিদিন আগের কথা না, গত বছরই বাংলাদেশ সফর করে গেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনিও। কথা আছে সামনের দিনগুলোতে সফর করবেন আনহেল দি মারিয়া এবং লিওনেল মেসি।

এবার সে ধারায় বাংলাদেশে পা রাখতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার। শিগগিরই আসছেন তিনি। এমনটাই জানিয়েছেন তার বন্ধু রবিন মিয়া।

নেইমারের প্রথম বাংলাদেশ সফরের কথা একটি বেসরকারি চ্যানেলকে নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন। লম্বা সময় ধরে নেইমারের সঙ্গে কাজ করছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।’

তবে এর আগে এমিলিয়ানো এবং রোনালদিনিও’র বাংলাদেশ সফরের সময় সাধারণ ভক্তদের তাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং নির্দিষ্ট কিছু ভক্তের সঙ্গে দেখা করেই দেশ ছাড়েন তারা। এর ফলে বিতর্কের মুখে পড়তে হয়েছিল আয়োজকদের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!