1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় কৃষি ও বনায়নে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। এই বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ তথ্য জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬ অক্টোবর) সিপিডির কার্যালয়ে এ তথ্য জানান সংগঠনটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

ফাহমিদা খাতুন বলেন, বন্যায় টাকার হিসাবে নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরের অবস্থানে যথাক্রমে রয়েছে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণে বেশ সমন্বয়হীনতা ছিল। এ কার্যক্রমে জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কি না তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে একাধিকবার ত্রাণ পেয়েছে, আবার অনেকে পাননি। এছাড়া, অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ফেনীতে সর্বোচ্চ ১৬ কোটি ৬০ লাখ টাকার ত্রাণ গেছে। তাছাড়া, কুমিল্লায় ১৪ কোটি ৯০ লাখ টাকার, নোয়াখালীতে ১৪ কোটি ৯০ লাখ টাকার, সিলেটে ১৪ কোটি ৬০ লাখ টাকার, হবিগঞ্জে ১৩ কোটি ৪০ লাখ টাকার, মৌলভীবাজারে ১৩ কোটি টাকার এবং চট্টগ্রামে ১১ কোটি ৮০ লাখ টাকার ত্রাণ গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!