1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে। অতি-বামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে শুক্রবার (৪ অক্টোবর) এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যের প্রাণকেন্দ্র দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গলে এ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় দুপুর ১টার দিকে উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এর আগে জানিয়েছিলেন, ‘বন্দুকযুদ্ধে’ প্রায় ৩০ মাওবাদী নিহত হয়েছে। এ নিয়ে এ বছর দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ ৭ জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ১৮৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!