1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবিতে মোবাইল জার্নালিজমের ও স্যোশাল মিডিয়ার ওপর সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে মোবাইল জার্নালিজমের ও স্যোশাল মিডিয়ার ওপর ‘জার্নালিজম ইন দ্য এজ অব মোবাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া’ শীর্ষক বিশেষ সেমিনার সভা আয়োজিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক কাবিল খান জামিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান সভাপতিত্বে সেশনটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সহিবুর রহমান।

ড. কাবিল খান জামিল বলেন, “বর্তমান আধুনিক সংবাদের সংজ্ঞায়ন করতে আমি সব সময় বলি ‘নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া’। আধুনিক সাংবাদিকতা করার ক্ষেত্রে মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতার গতিপ্রকৃতি বদলে দিয়েছে।”

এছাড়াও, সময়ের সঙ্গে তাল মেলাতে তাই শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, সভায় আরও আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রাকিব আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম। এ সময়, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহ, মো. সারোয়ার আহমাদ এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!