1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কানপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। কানপুরে গতকাল থেকে শুরু হওয়া সেই টেস্টে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ফলে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। একই কারণে আজ (শনিবার) দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকা গতকাল রাতের পুরো সময়ই বৃষ্টিতে ভিজেছে। সে কারণে খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা ছিল। যদিও আগেরদিন অল্প সময় খেলা হওয়ায় আজ ম্যাচ শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়। কিন্তু এরইমাঝে বৃষ্টির লুকোচুরি খেলা শুরু। মাঝে বৃষ্টি বন্ধ হলেও, মেঘলা আকাশ জানান দিচ্ছিল আবারও নামবে ঝুম বৃষ্টি। এই পরিস্থিতিতে শেষ হয়ে যায় প্রথম সেশনে খেলার সম্ভাবনা।

দুপুরের দিকে বেশ কিছুটা সময় কানপুরে বৃষ্টি হয়নি। সেই সময় পুরো মাঠে তিনটি সুপার সোপার দিয়ে পানি সরানোর প্রক্রিয়াও চলতে থাকে। তবে আবহাওয়ার তেমন পরিবর্তন না দেখা যাওয়া কিংবা মাঠ প্রস্তুত করে খেলা গড়ানো নিয়ে অনিশ্চয়তার মাঝেই আড়াইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে ভারতের কোনো টেস্টের সম্পূর্ণ দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটেছিল ২০১৫ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টেও তখন ফিল্ডিংয়ে ছিল স্বাগতিক ভারত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!