এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুনুর মো:আক্তারুজ্জামানের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গতকাল(২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত আনুমানিক ২ ঘটিকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে বসতবাড়ির কয়েক লক্ষ্য টাকার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদিসহ অনেক জিনিস পুড়ে ছাই হয়েছে।
তিনি রাজারহাট ইউনিয়নের গোবর্ধন গ্রামের বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের পুত্র। এ সময়ে বাড়িতে পরিবারে কেউ ছিলেননা বলে জানা গেছে। স্থানীয়রা অগ্নিকান্ডের ঘটনা জানতে পেয়ে আগুন নিভানোর প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেন এবং রাজারহাট ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট ফায়ার সার্ভিস আগুন নিভানোর জন্য দ্রুত চলে আসেন এবং ফায়ার সার্ভিসের প্রায় ঘন্টা ব্যাপী প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার আখতারুজ্জামান বলেন,চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের উৎপত্তিস্থল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রাপাত ঘটতে পারে।
Leave a Reply