1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ফোনের ব্যাটারির চার্জের অপচয় রোধ করতে যা করবেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি : মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। এটি ছাড়া এক মুহূর্তও চলে না। সকালের অ্যালার্ম থেকে অফিসের জরুরি মেইল, সামাজিকমাধ্যমে নজর রাখা থেকে ওয়েব সিরিজ দেখা— পুরো বিশ্বই যেন হাতের মুঠোয় বন্দি। আপনার মোবাইলে চার্জ পুরো আছে কিনা, তা নিয়ে সবসময়েই ভীষণ উদ্বিগ্ন থাকেন। ফোনে পুরো চার্জ না থাকলেই অনেকের মেজাজ বিগড়ে যায়। দিনের বেশিরভাগ সময়েই ফোনে চার্জারের তার গোঁজা থাকে। তবে এই অভ্যাস ফোনের জন্য মোটেও ভালো নয়। এতে মোবাইলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়।

তাই আইফোন ব্যবহারকারীরা ব্যাটারি দীর্ঘ দিন ভালো রাখবেন কী করে, তাই জেনে নিন।

১. ফোনের ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে যান। সেখানে অ্যাপিয়ারেন্সে ‘ডার্ক’ অপশন সিলেক্ট করে রাখুন।

২. ব্যাটারি ভালো রাখতে প্রথমে সেটিংসে গিয়ে ‘অ্যাক্সেসাবিলিটি’ অপশনে যান। ‘ডিসপ্লে অ্যান্ড টেক্স সাইজ়’ গিয়ে ‘রিডিউজ় ওয়াইট পয়েন্ট’-এ গিয়ে ওয়াইট পয়েন্টের মাত্রা কমিয়ে আনুন। ওয়াইট পয়েন্ট যত বেশি থাকবে ব্যাটারির অপচয় ততই বাড়বে।

৩. দীর্ঘ দিন ফোন ভালো রাখতে সেটিংসে গিয়ে ‘ব্যাটারি’ অপশনে যান। সেখান থেকে ব্যাটারি হেল্থ, তার পর ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশনটি অন করে নিন।

৪. নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বারবার অন করে। এমনকি বারবার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। প্রথমে সেটিংসে গিয়ে যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নোটিফিকেশনে যান এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!