অনলাইন ডেস্ক
বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল মৌসুমের প্রথম ইলিশের চালান। বৃহস্পতিবার রপ্তানি হয়েছে ১০ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৪ টন ইলিশ মাছ। সব আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুরে রপ্তানি করা মাছের চালান ভারতে প্রবেশ করে।
প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার যা বাংলাদেশি টাকায় ১ হাজার ২০০ টাকার মতো। প্রথম চালানে যে ইলিশ ভারতে গেছে সেগুলোর অধিকাংশের ওজন এক কেজি বা তার বেশি। খুচরা পর্যায়ে যার দাম হতে পারে দুই হাজার রুপি।
Leave a Reply