1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান তাবিউর রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে সহযোগী অধ্যাপক মো. তাবিউর রহমান প্রধানকে নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি দপ্তর আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ মার্চ থেকে নানা জটিলতায় বিভাগীয় প্রধান শূন্য ছিলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিভিন্ন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষককে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ সাবেক উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিলো। তবে তিনিও গত আগস্টে পদত্যাগ করেন।

এরপর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. শওকাত আলী নিযুক্ত হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে সংকট নিরসনের লক্ষ্যে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাবিউর রহমান প্রধানকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করেন তিনি।

বিভাগের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিভাগীয় প্রধান নিয়োগ নিয়ে জটিলতা থাকায় ছয় মাসেরও বেশি সময় ধরে বিভাগের একাডেমিক ও অন্যান্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছিল সেশনজটের আশঙ্কা। এমতাবস্থায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর হস্তক্ষেপে সংকট দূরীকরণে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাবিউর রহমান বলেন, “সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ আমাকে দীর্ঘদিন আমার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিলেন। বর্তমান উপাচার্য স্যার এসে বিভাগ ও শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে এই স্বচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সর্বদা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করতে সচেষ্ট।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!