1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হাতে পাওয়া গেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র (এনওসি)। আর একটি ধাপ বাকি। আর তা হলো, ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমতি পাওয়া। সেটাও মিলে গেলে বাংলাদেশের হয়ে খেলায় আর কোনো বাধা থাকবে না হামজার।

গত অগাস্টে বাংলাদেশি পাসপোর্ট হাতে পান হামজা। তখনই এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য এনওসি চেয়ে চিঠি দিয়েছিল বাফুফে। সেটা মিলে যাওয়ায় এবার বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির দারস্থ হয়েছে বাফুফে।

এই খবর গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। “ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি। মানে এনওসি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে এ বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনো সমস্যা না থাকলে হামজা শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।” প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে।

পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
বর্তমান জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!