1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

জাবিতে গণপরিসরে আদিবাসী প্রশ্নে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা আদিবাসীদের দাবি দাওয়া, অধিকার ও  তাদের সম্পর্কে জানার জন্য “গণপরিসরে আদিবাসী প্রশ্ন ” ব্যানারে মুক্ত আলোচনার আয়োজন করেছে।

আজ মঙ্গলবার ( ২৪শে সেপ্টেবর) বিকাল সাড়ে চারটায় সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে এ আলোচনা সভা আয়োজিত হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা উন্মুক্ত আলোচনা রাখেন।

অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান, বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, এবং অনুবাদক ও সাংবাদিক সৈয়দ ফায়েজ আহমেদ৷

আলোচকরা উন্মুক্ত আলোচনায় সমসাময়িক প্রসঙ্গের সাথে আদিবাসীদের উৎপত্তি, অতীত ইতিহাস, সংজ্ঞা, তাদের সকল বিষয়ে অধিকার,  জাতিসংঘের পক্ষ থেকে তাদের অধিকারের কথা, সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার কারণ এবং তার উত্তরণের পথ দেখান।

এছাড়াও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে – ‘আমাদের দেশে আদিবাসী কারা? কেন তাদের আদিবাসী নয়, বরং ‘উপজাতি’ কিংবা ‘ক্ষুদ্র-নৃগোষ্ঠী হিসেবে শাসকগোষ্ঠী পরিচয় করিয়ে দিতে চায়? আদিবাসী জনগোষ্ঠীর অধিকার-বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রে কেন বাংলাদেশ রাষ্ট্র সই করেনি? ছাত্র-জনতার গণভ্যুত্থানের পর আদিবাসী প্রশ্নে রাষ্ট্রের অবস্থান পরিবর্তন হবে কি? পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালীদের সাথে আদিবাসীদের দ্বন্দ্বের কারনই বা কী?’ প্রভৃতি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়৷

উল্লেখ্য, সম্প্রতি আদিবাসীদের অধিকার আদায় ও সেনা শাসনের হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য আন্দোলন শুরু করে। তার জন্য জাবিতে আদিবাসীদের বিষয়ে উন্মুক্ত  আলোচনার আয়োজন করা হয়৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!