1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

কুড়িগ্রামে ক্যাসিনো সম্রাট মাইনুল আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনলাইন ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম(২৭) যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে। মাইনুল ইসলাম উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের মাছ বিক্রেতা আমজাদ হােসেনের ছেলে। সােমবার শেষ রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার। মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত বলে অভিযােগ উঠেছে।

স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। গত ৩-৪ বছর আগেও তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাদের বাড়ি ভিটে ছাড়া তেমন কোনো সম্পদ ছিল না। ছেলে মাইনুলের বৈধ কােনো আয়ের উৎস নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনো দিয়ে রাতারাতি তিনি কােটি কােটি টাকার মালিক হয়ে গেছেন। এখন তার রয়েছে দামী গাড়ী, কয়েকটি মটরবাইক, স্ত্রীর নামে ৪০ভরি সােনার গহনা, ব্যাংকে দৃশ্যমান কােটি টাকা।

স্থানীয়রা আরও বলেন, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করেছে। এভাবে মাইনুল এখন কােটি কােটি টাকার মালিক। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তলসহ ছবি পোস্ট করেছেন। তার দাপুটে চলাফেরায় এলাকার মানুষ কথা বলতে সাহস পেতেন না।

খােজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জ জেলায় তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটােরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। চলতি বছরর ২৭ জুলাই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চশমা প্রতীক পান। কিন্তু ছাত্র- জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই নির্বাচন স্থগিত হয়। নির্বাচনী হলফ নামায় তার দেয়া তথ্যে জানা যায়, তার ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনাম রয়েছে তার অঢেল সম্পত্তি। কুড়ে ঘরের জায়গায় এখন পাকা বাড়ী। রয়েছে বিশাল একটি করে গরুর ও মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। ঘুরে বেড়ান স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের প্রিমা গাড়ীতে। যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে কয়েক লাখ টাকার ৫টি মটর বাইক।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলকে ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্প) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজত পাঠানাে হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!