1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজারহাটে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফ্যাসিষ্ট আওয়ামী লীগের প্রডাক্ট ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী সাবেক সভাপতি ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের পুত্র জামায়াত নেতা খলিলুর রহমান রুকুর নেতৃত্বে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক হুমায়ুন কবীর,ইউপি সদস্য ফখরুল ইসলাম হিরা ও ওয়ার্ড আওয়ামী সদস্য হারুন অর রশীদ কর্তৃক ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক রুম্মান হোসেন রুমানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাতে সরিষাবাড়িহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজিত ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আঙ্গুর হোসেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিব বিল্লাহসহ আরও অনেকে।

এজাহার সুত্রে জানা গেছে,গত ২৩ সেপ্টেম্বর ঘড়িয়াল ডাঙ্গা বাজার সংলগ্ন মসজিদের পাশদিয়ে বসবাসকারিদের চলাচলের রাস্তা কেটে গর্ত করা রাস্তাটি সংকোচিত হওয়ায় নিয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতিতে গ্রাম্য শালিস চলাকালীন সময়ে অতর্কিত হামলায় ঘটনা ঘটে। হামলায় আহত প্রভাষক রুম্মান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ঘটনায় আহতের ছোটভাই আকরাম হোসেন বাদি হয়ে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন এবং গত বৃহস্পতিবার সিংগারডাবড়ীহাটে একই ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!