1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নুর উয জামান,নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পিটিয়ে হত্যার দাবি পরিবারের। তিনি উপজেলার ভিতরবন্দ কোচপাড়ার বয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের পরিবার।

মামলা সুত্রে জানা যায়, প্রতিবন্ধী যুবক জাহিদুল গত ২ আগস্ট সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। অনেক খুজেও তাকে পাওয়া যায়নি। ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে তার খোজ পায় পরিবারের লোকজন। অজ্ঞাত পরিচয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুলকে ৫ সেপ্টেম্বর সেখান থেকে উদ্ধার করে তারা বাড়ীতে নিয়ে আসেন।

নিহতের বড়ভাই এমদাদুল হক জানান, তার কাছেই তারা জানতে পারেন নিখোজের ২ দিন পর ৪ আগস্ট জাহেদুল ভিতরবন্দ চন্ডীপুরের হবিবর রহমান পানাতীর ছেলে নজরুল ইসলাম (৩০) এর বাড়ীতে যাওয়ার সময় তার স্ত্রীকে পুকুরে গোসল করতে দেখে হাসাহাসি করে। এটি গৃহবধু তার বাড়ীতে জানালে তার স্বামী নজরুল ইসলাম, আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, দবির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০) তাকে বেদম মারপিট করেন। এতে সে গুরুত্বর আহত হলে তারা তাকে বাড়ীতে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি ঘটলে গোপনে তারা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাসায় ফিরে আসেন। সেখানে সে এতদিন অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন ছিল। ৫ সেপ্টেম্বর সেখান থেকে তাকে বাড়ীতে নিয়ে আসার পর ফের অসুস্থ্য হলে ৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা সদর হ্সপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিােল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে তারা পরিবারের সাথে পরামর্শ করে ১২ সেপ্টেম্বর কুড়িগ্রাম পপুলারে ডাক্তার দেখিয়ে বাড়ীতে এনে চিকিৎসকের ব্যবস্থাপত্র মেনে ঔষধ সেবন ও শশ্রুষা দিয়ে আসছেন। এ অবস্থায় ২২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বাড়ীতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড়ভাই এমদাদুল হক বাদী হয়ে রবিবার রাতেই নাগেশ্বরী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!