1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

লেবাননে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা,নিহত ১৮২

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে লেবাননে ১৮২ জন নিহত এবং ৭২৭ জন মানুষ আহত হয়েছেন। সোমবারে ইসরায়েলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসা কর্মীরা রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় ১৫০টি বিমান হামলা চালিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, লেবাননের বন্দর শহর বাইব্লোসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে।

এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশু, প্যারামেডিকসসহ ৭২৭ জন মানুষ আহত হয়েছেন।

গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পালটা হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে।
খবর-আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!