1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবিতে ৪ বিভাগে চেয়ারম্যান ও একটি অনুষদের নতুন ডিন নিয়োগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) শূন্য থাকা ডিন ও বিভাগীয় প্রধান পদে নতুন ডিন ও চার বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে এসব দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ আদেশ অনুযায়ী জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক। নিয়োগ আদেশ রোববার (২২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রফিউল আজম খান ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে বাংলা বিভাগের প্রফেসর ড. শফিকুর রহমান বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা আমিরুন নেছা সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!