1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

সাপ্তাহিক ছুটির দিনসহ গণপরিবহনে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য’হাফ ভাড়া’চালু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই রাজধানীতে চলাচল করা গণপরিবহনে।শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’ সুবিধা চালু করা হয়েছ। আজ থেকেই এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

সোমবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এ কথা বলেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হউক সবার : সড়ক-মহাসড়কে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সেমিনারে সাইফুল আলম বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে ৭ দিনই ছাত্রদের বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

তিনি বলেন, এ বিষয় নিয়ে গত ২১ আগস্ট পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করি। বৈঠকে বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা জানান, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন (শুক্রবার-শনিবার ব্যতিত) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে। যা এখনও বলবৎ আছে। তাই সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের নিকট অনুরোধ জানান।

তিনি আরও বলেন, নিসআর আবেদন বিবেচনা করে ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন আগামীকাল ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে (সকাল-৬টা হইতে রাত-১২টা পর্যন্ত)। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র মেট্রো এলাকায় কার্যকর থাকবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!