1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জো বাইডেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অংশ নেন কোয়াডভুক্ত অপর দুই দেশ- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

গত মাসে বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদি। এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকেরা বিক্রম মিশ্রিকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না।

জবাবে তিনি বলেন, ‘আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থসংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’
খবর-ইন্ডিয়ান এক্সপ্রেস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!