1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে আন্ত:সীমান্তীয় নদীর স্বীকৃতি দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আন্ত:সীমান্তীয় নদীগুলোর স্বীকৃতির দাবি তুলেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা নদীর পাড়ে প্লাকার্ড হাতে দাবি উত্থাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী, গ্রিন লিডার মেহেদী হাসান তমাল, সংগঠক আজিজুল হক, গ্রিন ইকো কর্মী শিমু খাতুন, তরিকুল ইসলাম তামিম, রাশিদুল ইসলাম, মুন্না রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ভিতর নদী দখল-দুষণমুক্ত করা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে উজানে নদী শাসন করে পানির ন্যায্য হিসাব তোয়াক্কা না করেই বাঁধ নির্মাণ ও পানি সরিয়ে নেয়ায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশের নদীগুলো অস্তিত্ব হারিয়ে ফেলছে। এরফলে শুরু হয়েছে প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়।

গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অভিন্ন বা আন্ত:সীমান্ত নদী রয়েছে ৫৭টি। এরমধ্যে ভারতের সাথে রয়েছে ৫৪টি। এসব আন্ত:দেশীয় নদীর তালিকার বাইরেও প্রায় অর্ধ শতাধিক নদী বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহমান রয়েছে। তালিকায় না থাকায় এসব নদী তার অধিকার হারিয়ে ফেলছে। ভাটির দেশ হচ্ছে প্লাবিত হচ্ছে । ফলে বিশ্ব নদী দিবসে আন্ত:সীমান্তীয় এসব নদীর স্বীকৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উত্থাপনের মাধ্যমে ন্যায্য হিস্যার দাবি জানানো হয়।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!