1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জাবিতে ৫৩ ব্যাচের পর থেকে থাকছে না গণরুম

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে।

আজ ১৫সেপ্টেম্বর (রবিবার) নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান-এর সভাপতিত্বে আজ অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা বারোটায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), আবাসিক হলগুলোর প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, উপ- রেজিস্ট্রার (শিক্ষা) প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ লক্ষ্যে শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম তদারক করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং হল প্রভোস্টগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় আবাসিক হলগুলোর শিক্ষার্থী অনুপাতে জনবল পুনঃবন্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আবাসিক হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অতিদ্রুত হল ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ২১ শে জুলাই ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!