1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রাজারহাটে মাদ্রাসা শিক্ষার্থীগণের অভিযোগ তদন্তে হট্টগোল! পিছিয়ে গেল তদন্ত 

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শ্রেণী কক্ষে পাঠদান সময়ে ছাত্রীর সঙ্গে অসাদ আচরণ,নোংরা ভঙ্গি ও অশালীন ভাষা ব্যবহারকারী দুই শিক্ষকের বিরুদ্ধে চব্বিশজন ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের শুনানি চলাকালে পরিস্থিতির অবনতি হওয়ায় তদন্ত পিছিয়ে দিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

আজ ১৫ সেপ্টেম্বর (রোববার) দুপুরে অভিযোগ তদন্ত কর্মকর্তা মো:শাহ আলম সরকার মাদ্রাসায় উপস্থিত হলে শুরু হয় উৎসুক জনতার হট্টগোল এবং বিব্রতকর পরিস্থিতিতে তদন্ত না করেই অসুস্থতার অযুহাতে ফিরে যান তিনি।দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা তদন্ত না করে ফিরে যাওয়ার ঘটনায় উৎসুক জনতার মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।হাতাহাতির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেয়ায় অবরুদ্ধ হয় এক সাংবাদিক। দীর্ঘদিন ধরে চান্দামারী ফাজিল মাদ্রাসায় অনিয়ম,নিয়োগ বাণিজ্য ও শৃঙ্খলা ভঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও কমিটির লোকজনদের প্রতি ক্ষুব্ধ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

বিক্ষুব্ধ এলাকাবাসীর উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গনে চরম উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণ করেন।তদন্ত কর্মকর্তা শাহ আলম সরকার সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন ইউএনও স্যারের সঙ্গে কথা বলে পরবর্তীতে তদন্তের দিনধার্য্য করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!