1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৪ শিশুর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,(ফুলবাড়ী) কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ শিশুর মধ্যে মোঃ আতিক হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে। তারই কন্যা শিশু আঁখিসহ এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণ পুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশু ৪ জনের মধ্য আপন ভাই বোন আতিক হাসান ও আঁখি ছিল। সকালে ঘটনা স্থল থেকে দুই কিলোমিটার দুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আতিক হাসানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে আতিকের পরিবারকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিখোঁজ চার শিশুর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!