1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম (ফুলবাড়ী)কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। তারা স্থানীয় চিকিৎসক মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও সন্ধান পাননি। তিনি আরও বলেন,আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় অনুসন্ধান বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরী দল আসার কথা।

আজ বুধবার রাত ৯ টায় নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত হওয়ার কারণে অনুসন্ধান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার আবারও চার শিশুকে উদ্ধার করতে স্থানীয় ডুবুরি চেষ্টা করবেন।

এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বদেব রায় চার শিশু নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!