1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মাইক্রোবাস কেড়ে নিল মেধাবী শিক্ষার্থী আয়শার জীবন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন নিয়ে যাচ্ছিলেন কোচিং এ ভর্তি হতে।পথে ঘাতক মাইক্রোবাস কেড়ে নিল মেধাবী শিক্ষার্থী আয়শা আক্তারের(১৯) স্বপ্ন ।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর- কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র কন্যা। এবছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় আশাতীত ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন হছিল তার।

নিহত আয়শার চাচা নজরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি হিসেবে কোচিং করতে বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হন আয়শা। পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাইক্রো তাদের চাপা দেয় ।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।এ সময় গুরুতর আহত আনিছুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে সড়ক দুর্ঘটনায় আয়শার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহুর্তের মধ্যে তার বাড়িতে শতশত শোকার্ত মানুষের ঢল নামে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বেতার বার্তা এখনও পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!