1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

আদালতে মামলা করতে এসে মারধরের শিকার হিরো আলম

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
আদালত প্রাঙ্গণে কান ধরে ওঠবস করানো হচ্ছে হিরো আলমকে, ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারধরের শিকার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হিরো আলমের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছে।

আজ রোববার দুপুরে আদালত প্রাঙ্গনেই এই ঘটনা ঘটে। দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা আবেদন করতে আদালতে গিয়েছিলেন তিনি।

দুপুরে আদালত চত্বরে হিরো আলমের ওপর হামলা হলে উপস্থিত কয়েকজন সংবাদ-কর্মী ও সাধারণ মানুষ তাঁকে রক্ষা করে। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন হিরো আলম।

হিরো আলম বলেন, মারধরের সময় বিএনপির নেতা-কর্মীরা বলছিল, আমি নাকি তারেক রহমানের নামে কিছু বলেছি। কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও তারেক রহমানের নামে কিছু বলিনি। এরপরও তাঁরা আমাকে মারধর করেছে।’আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমরা সবাই ভেবেছিলাম আওয়ামী লীগকে সরাইছি দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু দেশ স্বাধীন হয়নি। ক্ষমতায় না যেতেই বিএনপি নেতা-কর্মীরা যে হামলা শুরু করেছে এতে বোঝা যায় দেশ স্বাধীন হয়নি।’

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ তাঁকে ও তাঁর পরিবারকে চাপে ফেলে বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করান বলেও দাবি করেন হিরো আলম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!