1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ফুলবাড়ীতে চেয়ারম্যানের ভিজিএফের চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে প্রশাসন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
বড়ভিটা ইউনিয়ন পরিষদ,ফুলবাড়ী

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চেয়ারম্যানের ভিডব্লিউবির (ভারনাবেল উইমেন বেনিফিট) চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে প্রশাসন । উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ভিডব্লিউবির চাল বিতরণের তালিকা প্রণয়নে জালিয়াতির আশ্রয় নিয়ে ১ দশমিক ৭৪০ মেট্রিকটন চাল চাল আত্মসাৎ করেন। এ নিয়ে ওই ইউনিয়নের ১১ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রশাসনে চাল আত্মসাতের অভিযোগ করেন। প্রশাসন তদন্তে আত্মসাতের সত্যতা নিশ্চিত হয়। এনিয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।

অভিযোগে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারে ভিডব্লিউবি কর্মসূচির জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ হাজার ৩৭৫ জনের তালিকা প্রণয়ন করা হয়। উপকারভোগীর তালিকা প্রণয়নের সময় ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্যগণ অগ্ৰাধিকার ভিত্তিতে নিজ এলাকার হতদরিদ্র মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে ইউপি কার্যালয়ে দাখিল করেন। ইউপি চেয়ারম্যান দাখিলকৃত তালিকা কাটাছেঁড়া করে তার মনোনীত ব্যাক্তির নাম সংযোজন করেন। পরবর্তিতে সদস্যগণ জানতে পেরে উপকারভোগীর তালিকা সংগ্রহ করে সরেজমিন যাচাই করেন।এতে ব্যাপক রদবদল দেখতে পান। তাদের দেওয়া নাম কেটে চেয়ারম্যান তালিকায় অজ্ঞাত অচেনা ও মৃত ব্যক্তির নাম যুক্ত করেন। এ নিয়ে তারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়ে বিতর্কিত তালিকা অনুযায়ী চাল বিতরণ কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানান । চেয়ারম্যান তাদের আপত্তি উপেক্ষা করে তাঁর মনগড়া তালিকা অনুযায়ী চাল বিতরণ করেন।

এ নিয়ে ইউপি সদস্যগণ গত ১২ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে(পিআইও) তদন্তের দায়িত্ব দেন। তিনি সরজমিন তদন্ত করে গত ৩০জুন তদন্ত প্রতিবেদন দাখিল। তদন্তে চাল আত্মসাতের ঘটনার সত্যতা পেয়ে দায়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আত্মসাতের ঘটনার তিন মাস অতিবাহিত হয়েছে ।এরপরও অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ বিরাজ করছে ওই ইউনিয়ন পরিষদ (ইউপি)সদস্য ও বাসিন্দাদের মাঝে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)রেহনুমা তারান্নুম বলেন, ব্যবস্থা গ্ৰহনের জন্য তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক দপ্তরে প্রেরণ করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!