1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুর পদত্যাগের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ২নম্বর কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেছে তারাঁ। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাপ্পু মিয়া,রাজু যোদ্ধার,ইশার হাজী, ফারুক আহমেদ, সৈয়দ জামান মাষ্টার, শাহিন আলম সরকার।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ছক্কু চেয়ারম্যান শেখ হাসিনা পালানোর পর থেকে পরিষদে আসেন না। এতে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সাক্ষর লাগলে তাকে খুঁজেও পাওয়া যায় না। শুধু এসব-ই না, আপনারা জানেন আওয়ামী সরকারের আমলে রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে থাকার ক্ষমতায় তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও এলাকায় দুঃশাসন কায়েম করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য করেছে। তার এমন কাজে আমরা গোটা ইউনিয়নবাসী আমরা নির্যাতিত এবং অবহেলিত। আমাদের কোদালকাটি থেকে রাজীবপুর সদরে যেতে কতটা ভোগান্তি পোহাতে হয় এটা আর নতুন করে বলার কিছু নেই। এতো এতো অনিয়ম, দুর্নীতি তিনি করেছে তাতে আমরা কোদালকাটিবাসী সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এবং আমাদের ইউনিয়ন উন্নয়নের দিক থেকে পাঁচ বছর পিছিয়ে গেছে। তার এসব অনিয়ম,দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা কোদালকাটি ইউনিয়নবাসী তার পদত্যাগ দাবি করছি। শুধু তাই নয় তিনি যদি পদত্যাগ না করে আমরা তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো। তার বিরুদ্ধে মানববন্ধন নিয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, সরকারি সকল বরাদ্দ আমি সঠিক ভাবেই জনগণের মাঝে বন্টন করেছি। আজ আমার বিরুদ্ধে মানববন্ধন করার কারণ হচ্ছে আমি আওয়ামিলীগ করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!