1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

সাকিবের মামলা নিয়ে ড. ইউনূসের সঙ্গে কথা বলবেন শান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল রাতে পাকিস্তান থেকে সতীর্থরা ফিরলেও সাকিব আল হাসান ধরেছেন লন্ডনগামী ফ্লাইট।

কাউন্টিতে সারের হয়ে খেলবেন সাকিব। অবশ্য এমনিতেই আপাতত দেশে ফেরার ইচ্ছা না জাগারই কথা। অবলুপ্ত সংসদের সাংসদ সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল রাতে পাকিস্তান থেকে সতীর্থরা ফিরলেও সাকিব আল হাসান ধরেছেন লন্ডনগামী ফ্লাইট।

কাউন্টিতে সারের হয়ে খেলবেন সাকিব। অবশ্য এমনিতেই আপাতত দেশে ফেরার ইচ্ছা না জাগারই কথা। অবলুপ্ত সংসদের সাংসদ সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

পাকিস্তান থেকে ফেরা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত অবশ্য সাকিবের পক্ষেই ব্যাট ধরেছেন। বিমানবন্দরে শান্ত জানিয়েছেন তিনি সাবেক অধিনায়কের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলবেন।

এর আগে প্রথম টেস্ট শেষে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার তাঁর পাশে দাঁড়িয়েছেন। জাতীয় দলের সেই একাধিক ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আছেন।

সাকিবের ব্যাপারে কথা বলতে গিয়ে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তা-ভাবনা করে থাকেন।’

‘যখন দেখা হবে (প্রধান উপদেষ্টা সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’-যোগ করেন শান্ত।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দেওয়ার কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই হয়তো সাকিবের মামলা নিয়ে কথা বলবেন শান্ত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!