1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ফুলবাড়ীতে অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাঁকে বরখাস্তের দাবিতে রোববার (২৭শে আগষ্ট) উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে গত ৫ বছর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ আঁকড়ে আছেন । এর ফলে তিনি কলেজটিকে একটা নিয়োগ বানিজ্যের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। অর্ধকোটি টাকার বিনিময়ে বিধি লঙ্ঘন করে ৪ জন ল্যাব সহকারী নিয়োগ দেন। কমিটির অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে প্রতিষ্ঠানের ভবন ভেঙে ইট,কাঠ বিক্রি, টাকার বিনিময়ে সরকারী বই বিতরণ সহ কারিগরি শাখায় শিক্ষার্থী ভর্তি নিয়ে অযথা টালবাহানা করে হয়রানির অভিযোগও রয়েছের তার বিরুদ্ধে। শুরুতে তিনি এ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন।মাবা মরহুম সেকেন্দার আলী সভাপতি থাকার সুবাদে জ্যেষ্ঠতা ডিঙিয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক হন। এরপর এরপর প্রধান শিক্ষক অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব আঁকড়ে থাকেন।এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে পদত্যাগ করার পরও অবৈধ ভাবে বেতনভাতা উত্তোলন, প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের মেয়াদ শেষ হওয়ার অর্থের বিনিময়ে নিয়োগ দেন।

এবিষয়ে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, যেহেতু আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগ দিয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সত্যতা পেলে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মেনে নিবেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!