1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

ড.তুহিন ওয়াদুদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা ও নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন নদী আন্দোলনকারী এই সংগঠক। রবিবার (২৫ আগস্ট) দুপুরে রাজারহাট থানায় তিনি জিডি করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জিডি নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ০১৭২৮৯১১৭৩৪ নম্বর থেকে তুহিন ওয়াদুদের মুঠোফোনে কল করে জীবননাশের হুমকি দেন এক ব্যক্তি।
কলে ব্যবহৃত মুঠোফোন নম্বরটি উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজ নেতা রতন আহমেদ লিটনের।

ড. তুহিন ওয়াদুদ রবিবার রাজারহাট থানায় জীবননাশের হুমকিতে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

ড. তুহিন ওয়াদুদ আশঙ্কা প্রকাশ করে জিডিতে উল্লেখ করেন, ‘হুমকিদাতা নিজের পরিচয় দেননি। হুমকিদাতা বলেছেন, আমার ও আমার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন।’

জানতে চাইলে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েকবছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সেকারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।’

প্রসঙ্গত, রাজারহাটের চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। নদীটির ২০০ একরের বেশি জায়গা অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদীরক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি দখলমুক্ত করে নদী উদ্ধারে আদালতের নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজাভুক্ত জমির খাজনা গ্রহণ, খারিজ, বিক্রি বন্ধ আছে। জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!