1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: সফল হতে কতবারের প্রচেষ্টা লাগে? বাংলায় প্রচলিত একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। বাংলাদেশের জন্য এ কথাটাকে ঘুরিয়ে শতবারের জায়গায় ১৪ বার বললেও বোধহয় এর আগে ১৩টি টেস্টে খেলে কখনই জিততে না পারা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল একটি টেস্ট ড্র করা, সেটাও দেশের মাটিতে। পাকিস্তান সফরে খেলা পাঁচটি টেস্টের সবগুলোতেই শূন্যহাতে ফিরেছে বাংলাদেশ।
অবশেষে ১৪ তম টেস্টে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে নাজমুল হাসান শান্তর দল। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আলীকে মেহেদী হাসান মিরাজ যখন এলবিডব্লিউ আউট করলেন, সব উইকেট হারানো স্বাগতিকদের স্কোরবোর্ডে তখন ১৪৬ রান। অর্থাৎ পাকিস্তানের মাটিতে ইতিহাস লিখতে বাংলাদেশের দরকার ‘মাত্র’ ৩০ রান। সে রান নিতে বাংলাদেশের দরকার হলো মোটে ৬.৩ ওভার।

রান তাড়ায় নেমে শাহিন আফ্রিদির প্রথম ওভারে এক বাউন্ডারিতে ৭ রান নেন ওপেনার জাকির হাসান। পরের দুই ওভার একটু দেখে শুনে খেলেন দুই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে নাসিম শাহের শেষ দুই বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাদমান ইসলাম।

অবশ্য জয়ের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সালমানের পরের ওভারের তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জাকির। একইসঙ্গে পাকিস্তানের ঘরের মাটিতে ১০ উইকেটে টেস্ট জেতা প্রথম দেশ হিসেবে ইতিহাসে নাম ওঠে বাংলাদেশের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!