1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

৩৮ দিন বন্ধের পর রোববার থেকে চলবে মেট্রোরেল

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে
মেট্রোরেল, ছবি:সংগৃহীত

অনলাইন ডেস্ক: টানা ৩৮ দিন বন্ধ থাকার পর পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল রোববার থেকে ফের চলাচল শুরু করবে মেট্রোরেল।

তবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি বন্ধ থাকবে।আজ শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল জানিয়েছে, প্রায় ১ মাস আট দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে। এরই মধ্যেই ১০টি ট্রেন দিয়ে ব্ল্যাঙ্ক অপারেশন চালানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর ওইদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। এদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে হামলা করে আন্দোলনকারীরা। এরপর থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!