অনলাইন ডেস্ক: টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের আট জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ১৮ লাখের বেশি মানুষ। ফেনীতে বৃষ্টি ও ঢলে নতুন করে পানি ঢুকতে শুরু করেছে সদর উপজেলায়।
এদিকে, ফুলগাজী, পরশুরাম ও ছাগলানাইয়ায় বন্যাকবলিত তিন লাখের বেশি মানুষ। পৌর শহরসহ বন্যাকবলিত তিন উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি।
বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, ভারত থেকে তাদের সংবাদদাতা জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবিলা দপ্তর।
এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীর জেলা প্রশাসক তরিৎ কান্তি চাকমা তাঁর সরকারি এক্স অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন।
বৃষ্টি অব্যাহত আছে নোয়াখালীতেও। জেলার ৯ উপজেলায় ১৫ লাখ মানুষ পানিবন্দি। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর সব গ্রাম তলিয়ে গেছে। তলিয়েছে চৌদ্দগ্রাম ও নাঙলকোটা উপজেলাও। পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ
Leave a Reply