ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা–কর্মীরা।
বেলা একটার দিকে সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কয়েক হাজার নেতা–কর্মী শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শহীদ মিনারের এই কর্মসূচিতে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজে, কবি নজরুল কলেজ, বাংলা কলেজে, ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। পাশাপাশি ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখার নেতা–কর্মীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।












Leave a Reply