1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সহিংসতা প্রতিরোধে রাজিবপুরে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিনিধি, রাজিবপুর:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের স্বৈরাচার শাসনের পতন ঘটে। এমতাবস্থায় দেশে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজিবপুরেও কিছুটা সহিংশ পরিবেশ লক্ষ্য করা যায়। চাদাঁবাজি, ভাঙচুর, আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ইতিমধ্যে। এমতাবস্থায় রাজিবপুরের সুন্দর, শান্ত মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ জামায়াত-বিএনপি, জাতীয় পার্টি সহ বেশ কিছু দলীয় নেতাকর্মীর এক সম্মেলনের আয়োজন করেন। সেখানে ছাত্রদের মতামতকেই প্রাধান্য দিয়ে রাজিবপুরের পরিবেশ ফিরিয়ে আনার সাথে একাত্মতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়।

উপজেলা বিএনপি সভাপতি মোখলেছুর রহমান বলেন স্বৈরাচার শাসক পতনের মুল ক্রেডিট হলো সাধারণ শিক্ষার্থীদের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। তবে আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করে তাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সকল স্তরের শিক্ষার্থী ও জনগনকে সাথে থেকে নৈরাজ্য ও সহিংসতামূলক ঘটনা প্রতিরোধ করতে হবে। প্রশাসনকে সাথে থেকে সাহায্য- সহযোগিতা করার আহবান করেন। তিনি শিক্ষার্থীদের সকল দাবি পূরণের জন্য আস্বস্ত করেন এবং সবাইকে সাথে থেকে রাজিবপুর উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!