1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নতুন সময় সূচি অনুযায়ী হচ্ছে না এইচএসসি পরীক্ষা

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

পিছিয়ে পড়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্ট থেকেও নতুন সময়সূচি অনুযায়ী শুরু হচ্ছে না। দেশের চলমান পরিস্থিতি ও থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবারই এ বিষয়ে নোটিশ জারি হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতার মধ্যে প্রথমে গত ১৮ জুলাই স্থগিত হয় এইচএসসি পরীক্ষা। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।

পরে সিদ্ধান্ত হয়, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!