1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

আজ খুলছে অফিস, স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: শিক্ষার্থী-জনতার গণ-আন্দোলনে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করছে রাজধানী। খুলতে শুরু করেছে  অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উপস্থিত কম বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রাজধানীর বেশিরভাগ সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন। তবে সংখ্যা খুব কম। সড়ক বাড়ছে লোকজনের উপস্থিতি। খুলতে শুরু করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পাশাপাশি ১৮ জুলাই থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।

শুধুই তাই নয়, পদত্যাগের  ৭৬ বছর বয়সী এই নেত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাসহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!