1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

শাহবাগে আন্দোলনকারী-ছাত্রলীগ মুখোমুখি, ভাংচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

রবিবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে এখনও পর্যন্ত  সংঘর্ষ চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ভেতরে এবং আন্দোলনকারীরা বাইরে।

জানা যায়, সকালে সাড়ে ১০টার পরে রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাঁদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে যান।

সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা এবং বাইরে থাকা আন্দলনকারীরা দুই পক্ষই ইট পাটকেল ছুড়ছিলেন। এতে ভাঙচুরের শিকার হচ্ছে হাসপাতালটি। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেওয়ার চেষ্টা করলেও আবার ফিরে যেতে দেখা যায়। এসময় পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনের একপর্যায়ে হাসপাতালের সামনে থাকা গাড়িতে অগ্নিসংযোগও করে সংঘর্ষকারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!