1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল চালক সামিউল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে।

আজ ২ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মৃত ব্যক্তির ছোট ভাই রিপন ইসলাম। মৃত ব্যক্তি সামিউল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে । জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ফুলবাড়ীর উপজেলার আছিয়ার বাজার এলাকায় ফুলবাড়ী- লালমনিরহাট সড়কে সিএনজি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সামিউল, সিএনজির যাত্রী জুলহাস, আবেদ আলী, শাহজাহান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৩টার দিকে জুলহাসের মৃত্যু হয়। সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!