1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ফুলবাড়ীতে সিএনজি-মোটর সাইকেল সংঘর্ষে আহত যাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত জুলহাস উদ্দিন (৭০) নামের এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।এ সময় সিএনজির তিন যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ১১ টায় ফুলবাড়ী – লালমনিরহাট সড়কের উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী সদর থেকে লালমনিরহাটের বড়বাড়িগামী একটি সিএনজি আছিয়ার বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিএনজির সাথে সংঘর্ষ বাঁধে। এসময় সিএনজির যাত্রী জুলহাস, আবেদ আলী,শাহজাহান আলী ও মোটরসাইকেলের চালক সামিউল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় । এসময় জুলহাস ও মোটরসাইকেল চালক সামিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর মোটরসাইকেল চালক সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। গুরুতর আহত সামিউল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। এদিকে ফুলবাড়ী হাসপাতালে আহত দুই যাত্রীরা হলেন, উপজেলা উপজেলার ভাঙ্গামোড় এলাকার শাহজাহান আলী (৮০),পানিমাছকুটি গ্রামের আবেদ আলী (৫০)।

আহত মোটরসাইকেল চালকের ভাই রিপন জানান, আমার ভাই সামিউল ইসলামের অবস্থা ভালো নেই। এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!