1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ফুলবাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৩০ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আত্মহননকারী যুবক ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

ওই গ্ৰামের বাসিন্দা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার পারুল জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত চার বছর আগে বিয়ে করেন। ঘটনার দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় সে তার নিজ ঘরের ধরনার (আড়াড়)সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক বেলা হওয়ার পরও ঘুম থেকে না ওঠায় তার বাবা ডাকাডাকি শুরু করেন। কিন্তু সারা শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন সন্তানের নিথর দেহ ধরনায় ঝুলছে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস শাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবার,এলাকাবাসীও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত যুবক সত্যিকারেই মানসিক রোগী ছিলেন। পরে নিহত যুবকের বাবা থানায় একটি ইউডি মামলা করেন এবং ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমুতি দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!