1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাবি, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।বুধবার (১৭ জুলাই) ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সকালে উপাচার্য (ভিসি) এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে প্রথম এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই এ সভা শেষ হয়। এরপর ভিসির বাসার দিকে রওনা হন ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্যরা। এ সভায় সিদ্ধান্ত হয় ঢাবি বন্ধের ।সভায় যোগ দেয়া সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টায় সিন্ডিকেটের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় জরুরি সিন্ডিকেট সভা। এ সভায় সিদ্ধান্ত নেয়ার কথা ছিল কখন শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন। এক ঘণ্টা পর সভা শেষে বাইরে আসেন উপাচার্যসহ অন্যান্য সদস্যরা। এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তারা। বিজিবি ও পুলিশ নিরাপত্তা বেষ্টনী দিয়ে উপাচার্যের বাসভবনে পৌঁছে দেয়া হয় তাদেরকে। এরপর উপাচার্যের বাসভবনে বৈঠক চলে। এ বৈঠক শেষে ঢাবি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!