1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পরে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানায়,(১১ জুলাই )বৃহস্পতিবার বিকালে সাড়ে ৫ টার দিকে ফুলবাড়ি থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু থেকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের জোহরা বেগম (৪৫) ও সাবেরা বেগম (২৫)। তারা, যাত্রী বেশে শরীরে বিশেষ কায়দায় গাঁজা বেঁধে লালমনিরহাট জেলা সদরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক চনির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!