1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বন্যায় দুর্গতদের পাশে রুহি ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

আল আমিন,বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার (৯জুলাই) রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর উদ্যোগে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ এর অর্থায়নে রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্ত ২৫০ টি পরিবার মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। খাবার হিসাবে ছিল ১কেজি চিড়া, আধা কেজি মুড়ি, ১কেজি গুড়, ১৫ প্যাকেট খাবার স্যালাইন ও ১০ প্যাকেট করে বিস্কুট। পথ শিশু, এতিম, মাদ্রাসায় ছাত্র ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন থেকেই কাজ করে আসছেন রুহি ফাউন্ডেশন।

চর সাজাই গ্রামের হাসেম আলী বলেন, ‘বানের পানি জন্যে আমাগোরে অবস্থা একেবারে খারাপ দুই—তিন ধরে বাড়িতে চুলা জ্বলছে না, বাজারঘাটে যাইতে পারি না, এই সময় এই ফাউন্ডেশন আমাগো কিছু খাবার দিলো এডা পাইয়া আমরা অনেক খুশি। এরা আগেও মেলা কিছু দিছে আমাগোরে।’

রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, আমরা সব সময় মানুষের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো । মানুষের জন্য কিছু করা মানে নিজেদের কাছে প্রশান্তি ।

এ সময় উপস্থিত ছিলে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ, রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের রাজিবপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল আহমেদ, ও রাজিবপুর মডেল প্রেস ক্লাব এর সদস্য মোহাম্মদ আল আমিনসহ আরো অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!