1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বিয়ের এক সপ্তাহেই অন্তঃসত্ত্বা সোনাক্ষী!

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

বিনোদন, ডেস্ক: গত ২৩ জুন চার হাত এক হয়েছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। এর মাধ্যমে ৭ বছরের সম্পর্ক পূর্ণতা পেয়েছে তাদের। এদিকে বিয়ের ঘ্রাণ না শুকাতেই হাসপাতালে সোনাক্ষী। তাই দেখে গুঞ্জন, বিয়ের সপ্তাহ খানেক পরই অন্তঃসত্ত্বা সোনাক্ষী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জ়াহির। তবে ছবি শিকারিদের দেখতে পেয়েই তারা গাড়িতে উঠে পড়েন। বলে রাখা ভালো, এ দিন ছবিশিকারিদের এড়িয়ে যান নবদম্পতি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, তা হলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা?

এদিকে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে। আলিয়া ভাটের উদাহরণ টানছেন তারা। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষীও? এক নেটাগরিকের মন্তব্য, কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।

বহুদিন ধরেই বলিউডের অলিতে-গলিতে কান পাতলে শোনা যাচ্ছিল অভিনেতা জাহির ইকবালের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী! যদিও এই জল্পনায় এতদিন সোনাক্ষীর পরিবারের সিলমোহর না দিলেও এবার একেবারে বিয়ের পিঁড়িতে বসে চমকে দিয়েছেন সবাইকে। তবে কি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে ফের চমকে দেবেন অভিনেত্রী— ভাবছেন অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!