1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ইত্যাদির বিরুদ্ধে শিল্পীদের অবমূল্যায়নের অভিযোগ, যা বলল কর্তৃপক্ষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

দীর্ঘ সময় ধরে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘‌‌‌ইত্যাদি’। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয় বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় ইত্যাদি এবারের পর্ব ধারণ করা হয় কুড়িগ্রামের উলিপুরে। পর্বটি প্রচারের আগেই কুড়িগ্রামের প্রকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভাওয়াইয়াশিল্পী শফি ভাওয়াইয়া।

রোববার (১২ অক্টোবর) সামাজিকমাধ্যম এক পোস্টে অভিযোগ তুলে শফি লেখেন, ‘কুড়িগ্রাম ভাওয়াইয়ার সূতিকাগার, এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন ভাওয়াইয়ার মুকুট অনন্ত কুমার দেব, শফি ভাওয়াইয়া, পঞ্চানন রায়, ভূপতি ভূষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদ, পারুল রায়, মাহবুবা আক্তার দয়া, মদন মোহন, নাজমুল হুদার মতো অসংখ্য জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিল্পী ও গবেষক।’

তিনি আরও লেখেন, ‘এই জেলার ভাওয়াইয়া ঐতিহ্য আব্বাসউদ্দীন, কছিম উদ্দিন ও নুরুল ইসলাম জাহিদের মতো কিংবদন্তিদের হাত ধরে বিশ্বে পরিচিতি পেয়েছে। তবুও দুঃখের বিষয়, ইত্যাদির মতো জনপ্রিয় একটি অনুষ্ঠান যখন কুড়িগ্রামে আয়োজন করা হলো, তখন সেখানে স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। বরং এমন শিল্পীদের দিয়ে অনুষ্ঠান সাজানো হলো, যাদের ভাওয়াইয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নেই।’

সবশেষে ভাওয়াইয়া শিল্পীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শফি। তিনি বলেন, ‘আমরা মনে করি, এটা শুধু অবহেলা নয়—কুড়িগ্রামের ভাওয়াইয়া ঐতিহ্যের প্রতি এক ধরনের অশ্রদ্ধা। হানিফ সংকেত সাহেবের মতো গুণী নির্মাতার কাছে আমরা আরও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছিলাম। ভাওয়াইয়া কুড়িগ্রামের প্রাণ, এই প্রাণকে অবমূল্যায়ন করা মানে উত্তরবঙ্গের সংস্কৃতি ও সত্তাকে উপেক্ষা করা। আমরা এর প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে এমন আয়োজনের ক্ষেত্রে স্থানীয় শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়ার দাবি জানাই।’

BeFunky-collage-(17)-68299927c6a36

তবে ইত্যাদি কর্তৃপক্ষ শফি ভাওয়াইয়ার এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। তাঁদের ভাষ্য, ‘উলিপুরে ধারণকৃত পর্বটি তো এখনও প্রচার হয়নি, তাহলে তিনি (শফি ভাওয়াইয়া) কীভাবে জানলেন এখানে প্রকৃত ভাওয়াইয়া শিল্পীদের মূল্যায়ন করা হয়নি?’

ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের প্রোগ্রাম এক্সিকিউটিভ মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এবারের পর্বে ৩০-৪০ জন স্থানীয় ভাওয়াইয়াশিল্পী অংশ নিয়েছেন। কুড়িগ্রামের বিখ্যাত একজন ভাওয়াইয়াশিল্পীকে নিয়ে ১০ মিনিটের একটি তথ্যচিত্র রয়েছে। এমনকি ভাওয়াইয়া গান নিয়েই দর্শকদের প্রশ্নোত্তর পর্বও সাজানো হয়েছে। তারপরও কীভাবে তিনি (শফি ভাওয়াইয়া) এমন অভিযোগ তুলেন! একটা অনুষ্ঠানে সবাইকে পারফর্মের সুযোগ দেওয়া সম্ভব নয়, কেউ একজন অভিযোগ তুললেই যে সেটা সত্য, তেমনও নয়। না জেনে, না বুঝেই তিনি এই অভিযোগ তুলেছেন।’

ctg-Ityadi-2101212010

তিনি যোগ করেন, ‘এর আগে সেখানে অভিযোগ উঠে বেশিরভাগ মানুষই নাকি ইত্যাদি অনুষ্ঠানে আসার পাস পায়নি। এটা সত্য নয়। হ্যাঁ, কেউ কেউ হয়তো পাস পেয়েও অনুষ্ঠানে ঢুকতে পারেননি, এ কথা সত্য। কিন্তু এই পাস তো আমরা দিইনি, পাস দিয়েছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল।’

কুড়িগ্রামের উলিপুরে ধারণকৃত পর্বটি চলতি মাসের শেষদিকে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!