1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ইদে আসছে সাজুর নতুন অ্যালবাম ‘প্রেমের বানান’

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

ক্লোজআপ ওয়ান তারকা ও উত্তরাঞ্চলের লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজু আহমেদ। অ্যালবামের যুগ বিলুপ্ত হলেও নিয়মিত অ্যালবাম প্রকাশ করছেন এই গায়ক। তারই ধারাবাহিকতায় এই জনপ্রিয় শিল্পী এবার নিয়ে এলেন ‘প্রেমের বানান’ নামের একটি নতুন একক অ্যালবাম।

১২টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। সম্প্রতি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে সাজুর অ্যালবামের গানগুলো প্রকাশ পেয়েছে।

অ্যালবামের গানগুলো হল, চোখের দেখা, সরল মতি, ও বন্ধুরে, প্রেমের বানান, জিলাপির প্যাঁচ, হারানোর বেদনা, বাতিঘর, পার্ট টাইম লাভার, যমুনা যমুনা, হাসনা হেনা, পিরিতে শান্তি মিলে না ও ওস্যা ঘরে বিলাই লরে।

গানগুলোর কথা ও সুর করেছেন স্যামুয়েল হক, সাজু আহমেদ, জালাল উদ্দীন খাঁ, রেজাউর রহমান রিজভী, হাসানুল বান্না, শাহ আব্দুল করিম ও সিমা আক্তার। সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন টফি রেনার।

নতুন অ্যালবাম নিয়ে সাজু বলেন, ‘১২টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আমি সবসময় ভিন্ন ঘরানার গান করতে পছন্দ করি। আশা করছি এবারের গানগুলোও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!