1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

আবারও বাড়ল সোনার দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা। এখন পর্যন্ত এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই তথ্য জানায়।

এতে বলা হয়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সোমবার বাজুসের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন মূল্য সোমবার বিকাল ৪টা থেকেই কার্যকর হবে।

ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ২০৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৮০ হাজার ১৯০ টাকা ঠিক করা হয়েছে।

এর আগে শনিবার (৬ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি ২২ ক্যারেটের দর ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!