1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজধানীতে পাঁচ কেজির তরমুজ মিলবে ১০০ টাকায়

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: যে কৃষক জমিতে ফসল ফলান, তিনিই বিক্রেতা। খেত থেকে আনা টাটকা পণ্য পেতে কে না চায়। এবার রাজধানীতে বসেই সুলভ মূল্যে পাওয়া যাবে রসালো ফল তরমুজ। ‘কৃষকের পণ্য, কৃষকের দামে’-এই স্লোগানে বৃহস্পতিবার থেকে রাজধানীর পাঁচ স্থানে তরমুজ বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বাফা)।

সংগঠনের সভাপতি এ কে এম নাজিব উল্লাহ্ বলেন, বাফার ব্যবস্থাপনায় কৃষক সরাসরি তাঁর উৎপাদিত তরমুজ খামারবাড়িতে বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন এবং পুরান ঢাকার নয়াবাজারে বিক্রি করবেন। কৃষকের দামে ৫ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, ৭ কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা, ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসাবে বিক্রি করা হবে।

তিনি বলেন, কৃষক দাম পাচ্ছে না, আবার ভোক্তা বেশি দামে কিনে খাচ্ছেন’—এ রকম খবর এখন গণমাধ্যমে প্রায়ই প্রকাশ পাচ্ছে। বিগত কয়েক দিন ধরে আমরা সংবাদপত্রে দেখছি, বেগুন, লাউ, মুলাসহ বিভিন্ন শাকসবজি কৃষক ও উৎপাদক পর্যায়ে খুবই কম দামে বিক্রি হচ্ছে। বিপরীতে ঢাকায় ভোক্তা পর্যায়ে দাম অনেক বেশি। এমন পরিস্থিতিতে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, কৃষক যেন তাঁর উৎপাদিত পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য পায় এবং ভোক্তারাও যাতে সুলভ মূল্যে পণ্য কিনতে পারেন এই লক্ষ্যে বাফা কৃষকের খেতের তরমুজ সরাসরি ভোক্তার হাতে তুলে দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেছে। ২৭ রমজান পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম চলবে। পরবর্তীকালে বাজার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খামারবাড়ির সামনে বাপার তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!