1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

ঐতিহ্য ও উন্নয়নের বার্তা নিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ শামসুল হক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজিবপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজিবপুর সরকারি কলেজের সাবেক লেকচারার ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শামসুল হক।

নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পুরাতনের সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় পহেলা বৈশাখ। এই দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, “রাজিবপুর একটি সম্ভাবনাময় জনপদ। কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে এই অঞ্চলের মানুষের অসীম সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা এই উপজেলাকে একটি উন্নত, সমৃদ্ধ ও মডেল উপজেলায় রূপান্তর করতে পারি।” তিনি স্থানীয় উন্নয়নের জন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলহাজ্ব মোঃ শামসুল হক তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি সবসময় মানুষ গড়ার কাজে নিয়োজিত ছিলেন, আর একজন ব্যবসায়ী হিসেবে সমাজের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষা, সততা ও জনসম্পৃক্ততাই একটি এলাকার টেকসই উন্নয়নের মূল ভিত্তি।

তিনি বলেন, “নববর্ষের এই শুভক্ষণে আমাদের প্রত্যেকের উচিত অসহায়, দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ শামসুল হক, আসন্ন রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি স্থানীয়দের কাছে একজন সৎ, শিক্ষিত, পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে এলাকায় ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!